Indian-Visa-PDF-Autofill-Pro

Indian Visa Autofill Pro – ০ থেকে ১৪,০০০ ব্যবহারকারীর সফটওয়্যার হওয়ার গল্প

আমাদের Indian Visa Autofill Pro যাত্রা শুরু হয় ৪ নভেম্বর ২০২৫। খুব অল্প সময়ের মধ্যেই আমরা ১৪,০০০ ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছি, যা আমাদের জন্য একটি বড় অর্জন।

এই লেখায় আমি শেয়ার করবো কিভাবে একটি সাধারণ আইডিয়া থেকে Indian Visa Autofill Pro তৈরি হলো, এবং কীভাবে এটি ধীরে ধীরে হাজারো ব্যবহারকারীর একটি গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠলো।


Indian Visa Processing নিয়ে কাজ করার অভিজ্ঞতা

আমি নিজেও ২০২১ সাল থেকে Indian Visa Processing নিয়ে কাজ করি

প্রতিবার যখন Indian Visa form fill-up করতাম, তখন একটি প্রশ্ন মাথায় আসতো।

যদি এমন একটি software থাকতো যেখানে শুধু file upload করলেই পুরো visa form automatically fill হয়ে যাবে?

এই আইডিয়াটা অনেকবার মাথায় এসেছে।

আমি তখন অনেক খোঁজ করেছি—
কোনো Visa Autofill Tool, Visa Processing Software, বা Indian Visa Autofill System আছে কিনা।

কিন্তু তেমন কিছু খুঁজে পাইনি।


আইডিয়া থেকে বাস্তবতা

আমি স্বভাবে কিছুটা অলস হলেও, কোনো কিছু প্রয়োজন হলে সহজে হাল ছাড়ি না।

আমি ঠিক করলাম—

যদি পৃথিবীতে এমন কোনো সফটওয়্যার থাকে, আমি সেটি খুঁজে বের করবো।

আর যদি না থাকে?

তাহলে নিজেই তৈরি করবো।


Programming এর প্রতি আগ্রহ

আমি Diploma in Computer Technology-এর ছাত্র।

তবে programming-এর প্রতি আমার আগ্রহ শুরু হয়েছিল অনেক আগে থেকেই।

২০১৬ সাল থেকেই IT এবং programming নিয়ে আমার প্রবল আগ্রহ ছিল, সেই কারণেই HSC শেষ করার পর আমি Diploma in Computer Technology-তে ভর্তি হই।

এই আগ্রহই পরে আমাকে Indian Visa Autofill Pro তৈরি করার সাহস দেয়।


Faisal ভাইয়ের একটি কথা

২০২৪ সালের শেষের দিকে আমার সাথে ছিলেন ফয়সাল ভাই (MD FORHAD)

তিনি সবসময় আমাকে বিভিন্ন বিষয়ে উৎসাহ দিতেন।

একদিন আমি তাকে বললাম—

“ভাই, যদি আমরা একটা Indian Visa Autofill Software বানাই তাহলে কেমন হয়?”

ফয়সাল ভাই বললেন—

এটা অনেক ভালো একটি আইডিয়া। এটি অনেক মানুষের উপকারে আসবে।

সত্যি বলতে, সেই একটি কথাই আমাকে এই প্রজেক্ট শুরু করার সাহস দেয়।


৬ মাসের Development Journey

এরপর শুরু হয় আসল কাজ।

প্রায় ৬ মাস ধরে ধীরে ধীরে সফটওয়্যারটি তৈরি করি

এই সময়ের মধ্যে আমরা—

  • Code development
  • System design
  • Form automation
  • Data processing
  • Testing

এই সবকিছু নিয়ে কাজ করি।

অনেক সময় একটি single line code নিয়েও কয়েক ঘণ্টা চিন্তা করতে হয়েছে।


BGD Autofill Version Release

প্রথমে আমরা সিদ্ধান্ত নিই শুধু BGD Autofill system release করবো

কিন্তু একটি Chrome Extension তৈরি করতে শুধু code লিখলেই হয় না।

এর সাথে আরও অনেক বিষয় থাকে—

  • Website development
  • Backend system
  • Credit management
  • Google authentication
  • Google login
  • Google developer console
  • Security system

সবকিছু প্রস্তুত করার পর আমরা Google Chrome Web Store-এ extension submit করি।

প্রায় ২০-২৫ দিন review করার পর ৪ নভেম্বর ২০২৫ Indian Visa Autofill Pro officially release হয়।


প্রথম Release এর পর User Growth

Release হওয়ার পরই আমরা একটি huge user spike দেখতে পাই।

খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ Indian Visa Autofill Pro ব্যবহার শুরু করে।

নিজের তৈরি একটি সফটওয়্যার দিয়ে যখন দেখি মানুষ সময় বাঁচাতে পারছে এবং উপকৃত হচ্ছে—
সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।


Passport Autofill System

BGD Autofill সফল হওয়ার পর আমরা Passport Autofill system তৈরি করি।

আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল user data security

আমরা এমন একটি system তৈরি করি যেখানে—

  • User data leak হওয়ার কোনো সম্ভাবনা নেই
  • Developer-রাও user data access করতে পারে না

এরপর Passport Autofill system-ও পরবর্তী update-এ release করা হয়।


একটি দুঃখজনক ঘটনা

এর মধ্যে একটি খারাপ ঘটনাও ঘটে।

আমাদের আরেকটি সফটওয়্যার একটি কোম্পানি copy করে ফেলে।

যে সফটওয়্যারটি তৈরি করতে আমাদের ৪-৬ মাস সময় লেগেছিল।

এই ঘটনা আমাকে অনেকটাই মানসিকভাবে ভেঙে দেয়।

আমি তখন অনেক ভালো ভালো project থেকেও সরে আসি।


Universal AI Autofiller – একটি অসম্পূর্ণ প্রজেক্ট

আমাদের একটি পরিকল্পনা ছিল—

Universal AI Autofiller

এই সিস্টেমের মাধ্যমে যেকোনো form শুধু file upload করেই autofill করা যেত।

এই প্রজেক্টের complete plan ready ছিল, কিন্তু আপাতত এটি বাস্তবায়ন করা হয়নি।


বাংলাদেশে Indian Visa Processing Market

আমাদের গবেষণা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে প্রায়—

  • ৫০০০ – ৮০০০ Indian Visa Travel Agency
  • ৩০০০ – ৫০০০ Computer Shop

Indian Visa processing করে।

সব মিলিয়ে প্রায় ৮০০০ – ১২,০০০ service provider রয়েছে।


১৪,০০০ ব্যবহারকারী

আজ আমাদের ১৪,০০০ ব্যবহারকারী রয়েছে।

তাদের মধ্যে—

  • Travel Agency
  • Visa Consultant
  • Computer Shop
  • Individual User

সব ধরনের মানুষ রয়েছে।

ধারণা করা যায় ৪০০০ – ৬০০০ Travel Agency বর্তমানে Indian Visa Autofill Pro ব্যবহার করছে।


Profit না, Motivation

সত্যি বলতে Indian Visa Autofill Pro খুব লাভজনক project নয়।

কিন্তু হাজার হাজার মানুষ এই সফটওয়্যার ব্যবহার করছে—
এটাই আমাদের সবচেয়ে বড় motivation

আজও আমি ঘুম না করে next update নিয়ে কাজ করছি, শুধু এই motivation-এর কারণেই।


ভবিষ্যতের পরিকল্পনা

আমাদের পরবর্তী update-এ অনেক নতুন feature আসছে।

এর মধ্যে বেশিরভাগ feature প্রায় ৯৯% free থাকবে, যদিও সেগুলো premium level feature।

আমাদের লক্ষ্য হলো—

বাংলাদেশের প্রতিটি Indian Visa Travel Agency-এর কাছে Indian Visa Autofill Pro পৌঁছে দেওয়া।


শেষ কথা

আজ আমরা ১৪,০০০ ব্যবহারকারীর পরিবারে পৌঁছে গেছি।

আপনাদের support ছাড়া এটি সম্ভব হতো না।

ইনশা-আল্লাহ সামনে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *